Monday, June 15, 2026

রবিবার সারা দিন বন্ধ থাকবে উল্টোডাঙা উড়ালপুল

Date:

Share post:

ফের বন্ধ থাকবে উল্টোডাঙা উড়ালপুল। রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা অবধি বন্ধ থাকবে উড়ালপুল। কলকাতা পুলিশ এবং কেএমডিএ যৌথভাবে জানিয়েছে মূলত স্বাস্থ্য পরীক্ষার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় কুড়ি ঘন্টা বন্ধ থাকার দরুণ যানজটের যে পরিস্থিতি তৈরি হতে পারে মাথায় রেখেই দুর্গাপুর সেতুকে ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া হাডকো মোড় ব্যবহার করবে বাইপাসগামী যানবাহন। ২০১৩ সালে গভীর রাতে হঠাৎ ভেঙে পড়েছিল উল্টোডাঙা উড়ালপুল। দীর্ঘদিন বন্ধ ছিল। সারাইয়ের পর চালু হয়। এ বছরের শুরুতে ফের ফাটল ধরায় কিছুদিন বন্ধ রাখা হয়েছিল। এবার অবশ্য স্বাস্থ্য পরীক্ষার জন্য এই পদক্ষেপ।

Related articles

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...