Thursday, April 2, 2026

সাহায্য চাইতে গিয়ে নির্মম পরিণতি তরুণীর!

Date:

Share post:

গণধর্ষণ করে খুন করা হয় তরুণ পশু চিকিৎসকে, হায়দরাবাদের দগ্ধ দেহ উদ্ধারের তদন্তে নেমে অনুমান পুলিশের। বৃহস্পতিবার, শাদনগরে তরুণীর দগ্ধ দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে সাইবারাবাদ পুলিশ জানতে পারে, বছর বাইশের এক পশু চিকিৎসক বুধবার কোল্লুরু গ্রামে পশু হাসপাতালে গিয়েছিলেন। সন্ধেয় সেখান থেকে ফেরার পথে টোল প্লাজার কাছে স্কুটি দাঁড় করিয়ে ক্যাব নিয়ে গোচিবাওলিতে এক চর্মচিকিৎসকের সঙ্গে দেখা করতে যান তিনি। রাত ন’টায় টোল প্লাজায় ফিরে দেখেন তাঁর স্কুটির টায়ার ফেটে গিয়েছে। তখন দুই ট্রাকচালক তাঁকে সাহায্যের আশ্বাস দেয়। পরে ওই দুজনেই তরুণীকে ধর্ষণের পরে খুন করে। পরে, তন্দুপল্লি টোল প্লাজার থেকে ২৫ কিলোমিটার দূরে শাদনগরে চাতানপল্লি সেতুর কাছে দেহ পুড়িয়ে দেওয়া হয়। ঘটনায় জড়িত সন্দেহে দুই ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তরুণী যে টোল প্লাজার কাছে গাড়ি দাঁড় করিয়েছিলেন, সেখান থেকে তাঁর জুতো, জামা ও একটি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। টোল প্লাজার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাইবারাবাদ পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তরুণীর বোন তাঁকে স্কুটি ছেড়ে ক্যাব ভাড়া করে বাড়ি ফিরে আসতে পরামর্শ দেন। পরে তাঁকে ফোন করে আর যোগযোগ করতে পারেননি বাড়ির লোক। বেলা ১১টা নাগাদ তরুণীর পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে তরুণীর দগ্ধ দেহ উদ্ধার করে সাইবারাবাদ পুলিশ।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...