Tuesday, March 31, 2026

ফের দল বদলাচ্ছেন তিনি, এই নিয়ে কতবার?

Date:

Share post:

ফের দল বদলাচ্ছেন তিনি। এই নিয়ে কতবার, সম্ভবত তা নিজেও বলতে পারবেন না তিনি।

এবার বিজেপি ছেড়ে ফের এক সময়ের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন মুর্শিদাবাদের হুমায়ুন কবীর। হুমায়ুন কবীরের রাজনৈতিক জীবনে দলবদল করা নেহাতই স্বাভাবিক ঘটনা। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই তিনি কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখান। পরে তৃণমূলের ওপর ক্ষুব্ধ হয়ে তিনি গেরুয়া পতাকা তুলে নেন। এবার তিন উপনির্বাচনে বিজেপি জোর ধাক্কা খাওয়ায় হুমায়ুন তৃণমূলে ফিরতে চলেছেন।
তিনি বলেছেন, “ধর্ম, NRC নিয়ে রাজনীতি করলে তার কি পরিণাম হয়, তিন উপনির্বাচনে প্রমাণ হয়ে গিয়েছে। বিজেপির রাজ্য ও জেলা নেতাদের ঔদ্ধত্য অসহ্য। যাদের এক আনাও যোগ্যতা নেই, তাদের আমার মাথার উপর বসানোর চেষ্টা করা হচ্ছে। এসব মেনে নেওয়া সম্ভব নয়। কোনও কিছুর বিনিময়ে নয়, সংখ্যালঘু হয়েও
স্বেচ্ছায় বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু দলে গুরুত্ব দেওয়া হয়নি। শুধু ধর্ম নিয়ে কথা বললেই চলে না। রাজনীতি করতে হলে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হয়।”

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...