Tuesday, June 16, 2026

ঝাড়ুদারের চাকরি পেতে আবেদন ৭হাজার ইঞ্জিনিয়ারের

Date:

Share post:

নরেন্দ্র মোদির আচ্ছে দিনের নমুনা। সুইপারের পোস্ট ৫৪৯টি আর সেই চাকরি পেতে আবেদন করলেন সাত হাজার ইঞ্জিনিয়ার। ঘটনাস্থল তামিলনাড়ু। অনেকে আবার বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন। আবেদনের কারণ একটাই, তাঁরা সরকারি চাকরির নিশ্চয়তা চান। স্যানিটারি ওয়ার্কারের বেতন ১৫৭০০টাকা থেকে শুরু।

আবেদনপত্র মেলাতে গিয়ে সরকারি কর্মীদের চক্ষুচড়কগাছ। তাঁরা দেখেছেন স্নাতক ও ডিপ্লোমা হোল্ডার মিলিয়ে সাত হাজার ইঞ্জিনিয়ার আবেদনপত্র জমা দিয়েছেন। বুধবার থেকে শুরু হয়েছে ওই পদের জন্য ইন্টারভিউ। এছাড়াও এদের সঙ্গেই রয়েছেন গত ১০বছর ধরে যারা চুক্তিতে কাজ করছেন তাদের আবেদনও। বিজ্ঞাপন থেকে জানা গিয়েছে এই স্যানিটারি ওয়ার্কারের বেতন সব মিলিয়ে প্রায় কুড়ি হাজার টাকা। সকালে তিন ঘন্টা আর বিকেলে তিন ঘন্টা করে কাজ। বর্তমানে পুরসভায় ২০০০ স্থায়ী আর ৫০০ অস্থায়ী স্যানিটারি ওয়ার্কার রয়েছেন। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশের চাকরির হাল কোন জায়গায় এসে পৌঁছেছে!

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...