Thursday, April 2, 2026

অস্পষ্ট ফুটেজ দেখেও দুষ্কৃতী ধরল পুলিশ

Date:

Share post:

মাঝরাতে মনিকতলার কাছে ৬০ হাজার টাকা আর দামি মোবাইল ফোন ছিনতাই হয় তরুণীর। সূত্র ছিল অস্পষ্ট সিসিটিভির ফুটেজ। আর সেই ছবির সূত্র ধরেই ঘটনার ৬দিনের মাথায় ছিনতাইবাজদের ধরল পুলিশ। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া নগদ ৫৭ হাজার টাকা এবং মোবাইল ফোন।

গত শনিবার রাত আড়াইটা নাগাদ রাজারহাটে বালাজি এনক্লেভের বাসিন্দা বছর ২৩-এর কাজল নারায়ণ সিং বন্ধুদের সঙ্গে দেখা করতে মানিকতলার একটি ধাবায় যান। রাত ২টো ২০ নাগাদ বাড়ি ফেরার জন্য ধাবার বাইরে ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন তিনি। অভিযোগ, তখন বাইপাসের দিক থেকে একটি বাইকে ৩ দুষ্কৃতী রংরুট দিয়ে সেই দিকে আসে। কাজলের পাশ দিয়ে যাওয়ার সময়ই তাঁর ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

তদন্তে নেমে মানিকতলা থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজে দেখে। কিন্তু সেই ছবি এতটাই অস্পষ্ট ছিল যে, বাইক ছাড়া কিছুই বোঝা যায়নি।

পুলিশ সূত্রে খবর, কালো রঙের বাইকের সূত্র ধরেই তদন্ত শুরু হয়। ৬দিন পরে বৃহস্পতিবার রাতে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মহম্মদ জাসিম, মহম্মদ সনু ও মহম্মদ সুকুরের আগে আর কোনও অপরাধমূলক কাজের নজির আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...