Wednesday, April 8, 2026

সংস্কৃত কলেজের উদ্ধার হওয়া সিন্দুক বলছে বিধবা বিবাহ সম্পর্কিত অজানা তথ্য!

Date:

Share post:

শুক্রবার কলকাতার সংস্কৃত কলেজে খোঁজ মিলল প্রায় ২০০ বছরের পুরনো সিন্দুকের। আর সেখান থেকেই খোঁজ মিলল প্রচুর দুষ্প্রাপ্য নথির। জানা গিয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবাদের জন্য তহবিল তৈরি করেছিলেন। শুধু তাই নয়, খোঁজ মিলল রুপোর কয়েনেরও।

শুক্রবার সকালে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের গোডাউন থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়। গোডাউন পরিস্কার করতে গিয়ে সর্বপ্রথম উপাচার্যের চোখে পড়ে ওই সিন্দুকের উপস্থিতি। এরপরেই সিন্দুকটি দেখতে গোডাউনে ভিড় জমাতে শুরু করেন বিশ্ববিদ্যালয় কর্মীরা। পরে সিন্দুকটি উদ্ধার করে আনা হয় উপাচার্যের ঘরে। চার ঘন্টার চেষ্টায় সিন্দুকের তালা ভাঙা সম্ভব হয়।

জানা গিয়েছে, সিন্দুক থেকে উদ্ধার হয়েছে বেশকিছু মূল্যবান নথি। পাওয়া গিয়েছে সাতটি বন্ধ খাম। এছাড়াও রয়েছে ব্রিটিশ শাসনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে তৈরি হওয়া বিধবা বিবাহের আইন সংক্রান্ত নথি, বিধবাদের জন্য তৈরি ফান্ডের নথি। ‘মুক্তোকেশি উইডো ফান্ড’ নামে বিধবা মহিলাদের জন্য একটি ফান্ড চালু করেছিলেন বিদ্যাসাগর। মোট আটজন মহিলা এই ফান্ড থেকে কিছু টাকা পেতেন। দু টাকা করে পেতেন ওই বিধবা মহিলারা, এমনটাই জানা গিয়েছে। পাওয়া গেছে বেশ কিছু; খামবন্দি ডকুমেন্ট, যেগুলোতে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সব সম্পত্তির হিসাব আছে বলেই জানাচ্ছেন উপাচার্য।শ্রী এ ভেঙ্কটরমন শাস্ত্রীর নামে ১৯৪৬ সালের ব্যাঙ্কের অর্থ জমার কাগজপত্রও উদ্ধার হয়েছে সেখান থেকে। এছাড়াও তিনটে রুপোর পদক উদ্ধার করা গিয়েছে। দুটি গঙ্গামণি দেবী রুপোর পদক ও একটি এ এন মুখার্জি রুপোর পদক পাওয়া গিয়েছে। সংস্কৃতিতে প্রথম স্থানাধিকারীকে সংস্কৃত ও প্রেসিডেন্সি কলেজ মিলে গঙ্গামণি দেবী রুপোর পদকে সম্মানিত করা হত। একটি ১৯১৯ এবং অন্যটি পদকটি ১৯৬৫ সালের পদক। এ এন মুখার্জি রুপোর পদকটি দেওয়া হত ইংরাজি ভাষার সর্বোচ্চ নম্বর প্রাপককে। বাকি এনভেলপগুলি ভিসির অনুমতি নিয়ে খোলা হবে। এই সমস্ত নথির ঐতিহাসিক মূল্য ঠিক কতটা, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে জানানো হবে বলে জানিয়েছেন উপাচার্য। এছাড়াও মিলেছে মহামূল্যবান নানা নথি।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...