Saturday, March 21, 2026

হেলমেট পরে পেঁয়াজ বেচছেন সরকারি কর্মীরা! কোথায় জানেন?

Date:

Share post:

মধ্যবিত্তের হেঁসেলে আগুন। পেঁয়াজের ঝাঁজে চোখে জল রাঁধুনির। আকাশছোঁয়া পেঁয়াজের দাম। ৮০, ৯০ এমনকি কোথাও কোথাও তা বিকোচ্ছে ১০০ টাকাতেও। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছে বিহার সরকার। ভর্তুকি দিয়ে সরকারি কর্মীদের নিয়োগ করা হয়েছে পেঁয়াজ বিক্রিতে। সরকারি মূল্য ৩৫ টাকা কেজি দরে বিহারে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

এত পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো সরকারি কর্মীরা পেঁয়াজ বেচছেন হেলমেট পরে। সরকারি স্টলে সস্তায় পেঁয়াজ কিনতে মানুষের এত লাইনের মধ্যে হুড়োহুড়িতে নাকাল হতে হচ্ছে বিক্রেতা সরকারি কর্মীদের। ভিড়েতে যাতে ঠেলাঠেলির মধ্যে পড়ে গিয়ে মাথা ফেটে না যায়, সেই কারণেই হেলমেট পরেছেন তাঁরা।

প্রসঙ্গত, বিহার স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে প্রতি ক্রেতা পিছু ২ কেজি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে ৩৫ টাকে কেজি দরে। তবে কারও বাড়িতে বিয়ে কিংবা অন্য কোনও অনুষ্ঠান থাকলে থাকলে সেক্ষেত্রে পেঁয়াজ মিলবে ২৫ টাকা কেজি দরে। তবে সেই অনুষ্ঠানের কার্ড দেখালেই মিলবে এমন সুযোগ মিলবে।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...