Thursday, June 18, 2026

“পথে সমস্যায় পড়লে ফোন করুন”- সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্টের হিড়িক

Date:

Share post:

হায়দারাবাদে তরুণী পশুচিকিৎসকের নির্মম পরিণতির পরে কলকাতা পুলিশের তরফ থেকে সচেতনতা প্রচারের পাশাপাশি মহিলাদের নিরাপত্তায় এগিয়ে আসছেন বিভিন্ন মানুষ। এমনকী, বিভিন্ন ক্লাবের তরফ থেকেও সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর সহ পোস্ট করা হচ্ছে। এলাকা উল্লেখ করে বলা হচ্ছে রাতে রাস্তায় কোন মহিলা যদি সমস্যায় পড়েন, তাহলে সেই হেল্পলাইনে ফোন করতে পারেন। ওই এলাকার মধ্যে যেকোনও জায়গায়, যে কোনও সময় তাঁরা উপস্থিত হয় সাহায্য করবেন। শুধু কোনও ক্লাব বা সংগঠনের তরফ থেকে এই পোস্ট করা হচ্ছে তা নয়, ব্যক্তিগতভাবেও অনেকে জানাচ্ছেন বাইক আছে তিনি যে অঞ্চলে থাকেন, সেখানে কোনও মহিলা রাস্তায় অসুবিধায় পড়লে যেন নির্দ্বিধায় ফোন করেন।


ফেসবুকে এই ধরনের পোস্ট যথেষ্ট নজরে পড়ছে। তবে সঠিক সময় এই সাহায্য কাজে আসবে তো? পাশাপাশি, আরও প্রশ্ন দেখা দিচ্ছে। এই পোস্টের আড়ালে কোনও দুরভিসন্ধি নেই তো? আসলে নিরাপত্তাহীনতা থাকে অবিশ্বাসের জন্ম নেয়। তবে, মানুষের সাহায্য করার প্রকৃত উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...