Friday, June 19, 2026

সারমেয়দের দেখভালের পারিশ্রমিক ৩০ লাখ! এই যোগ্যতাগুলি থাকলে আপনিও করতে পারেন এই চাকরি

Date:

Share post:

সারমেয়দের দেখভালের পারিশ্রমিক ৩০ লাখ। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছেন লন্ডনের এক দম্পতি। মিলো এবং অস্কার, লন্ডনবাসী ওই ধনী দম্পতির বড় আদরের দুই পোষ্য। গোল্ডেন রিট্রিভার। তাদের ঠিকমতো দেখাশোনা করলেই পাওয়া যাবে মোটা অঙ্কের পারিশ্রমিক।

লন্ডন বাসী ওই দম্পতি কয়েকদিন ধরেই তাঁদের সাধের দুই পোষ্যের জন্য ‘live-in-dog-carer’-এর খোঁজ করছিলেন । এই ব্যাপারে একটি বিজ্ঞাপন দেন তাঁরা। সেখানে স্পষ্টভাবে তাঁরা লিখে দেন যে কী যোগ্যতা থাকলে তাঁরা গ্রহণ করবেন।

কোন কোন বিষয়ে পারদর্শী হলে তবেই মিলবে চাকরি? দেখুন…

  • প্রথমত বিজ্ঞাপনে লেখা রয়েছে, এই কাজের জন্য উৎসাহী ছেলে বা মেয়েকে অবশ্যই পশুপ্রেমী হতে হবে।
  • জানতে হবে কী ভাবে কুকুরের খেয়াল রাখতে হয়।
  • কুকুরদের নিয়ে নিয়মিত হাঁটাতে যাওয়া, কিংবা তাদের খাবার খাওয়ানোর কাজ ঠিকমতো করতে হবে।
  • শুধু কুকুরের দেখাশোনা করা নয়, বাড়ির বাজার, সম্পত্তির দেখভাল, ব্যাঙ্কের কাজ প্রভৃতিও করতে হবে তাঁকে। যদি তিনি রান্না করতে পারেন তাহলে খুবই ভাল। অবশ্য রান্না না জানলেও কোনও অসুবিধা নেই। এছাড়া তাঁকে সৎ, কর্মঠ ও শারীরিক ভাবে সক্ষম হতে হবে।

আর এই সব কাজ করার জন্য তাঁকে লন্ডনে ওই দম্পতির বাড়িতে টানা ছ’মাস থাকতে হবে। ৬ মাসের মধ্যে সে যদি সব কাজ ঠিকমত করে তবেই তাঁকে তাঁকে স্থায়ী ভাবে কাজে নিয়োগ করা হবে। তা নাহলে নয়।

আরও পড়ুন-আজ সারা দিনের মতো বন্ধ উল্টোডাঙা উড়ালপুল

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...