Saturday, June 20, 2026

উপাচার্যের ইস্তফা, কর্মবিরতিতে অচলাবস্থা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

Date:

Share post:

কর্মবিরতিতে লাটে উঠেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন। একদিকে চলছে শিক্ষাকর্মীদের টানা কর্মবিরতি। আবার তারই মধ্যে ইস্তফা দিয়েছেন উপাচার্য। ফলে দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি লাটে উঠেছে পঠন-পাঠন। কাজ না হওয়ায় চরম অসুবিধায় পড়ে ফিরে যেতে হচ্ছে পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয় স্বাভাবিক না হলে আগামী দিনে রাস্তায় নেমে আন্দোলন চালানোর হুমকি দিয়েছে পড়ুয়ারা।

টানা ১২ দিন ধরে কর্মবিরতিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা। ফলে তালাবন্দি হয়ে পড়ে রয়েছে প্রশাসনিক ভবনের বিভিন্ন বিভাগ। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ কর্মীই অস্থায়ী। তাঁরাই বেশিরভাগ কাজকর্ম করেন। কিন্তু সরকারি সুযোগ পাচ্ছেন না তাঁরা। বিশ্ববিদ্যালয়ে একের পর এক উপাচার্য বদল হয়েও কোনো লাভ হয়নি।

এরই মধ্যে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন। তাতেই সমস্যা আরও বেড়েছে। একদিকে কর্মীদের কর্মবিরতি তার ওপর আবার উপাচার্যও নেই। ফলে কার্যত বন্ধ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন। বিশ্ববিদ্যালয়ের অবস্থা স্বাভাবিক হওয়ার দিন গুনছেন পড়ুয়ারা।

আরও পড়ুন-মহারাষ্ট্র মন্ত্রিসভায় দাপট এনসিপিরই

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...