Saturday, April 4, 2026

পরপর তিনটি উড়ান বাতিল, দমদমে গোএয়ার পরিষেবায় চরম বিক্ষোভ

Date:

Share post:

সোমবার সকাল থেকে কলকাতা বিমানবন্দরে উড়ান বাতিল নিয়ে যাত্রী বিক্ষোভ। পরপর তিনটি উড়ান বাতিল হয়। পাইলট এবং কো-পাইলটদের যথাযথভাবে ডিউটি দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়। এই কারণে চার ঘন্টা কোনও উড়ান ওড়েনি গো এয়ার সংস্থার।

সংস্থা সূত্রে জানা যায় এদিন সকালে ৫.৪৫ মিনিটে গুয়াহাটিগামী উড়ান, ৬.২০ মিনিটে আমেদাবাদগামী বিমান এবং ৭.২৮ মিনিটে শিলচরগামী বিমান নিয়ে সমস্যা তৈরি হয়। বাতিল হয় উড়ান। কিন্তু কোনও কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। ফলে বিক্ষোভ শুরু হয়। পরে কিছু যাত্রীকে অন্য বিমানে পাঠাতে হয়। কিছু যাত্রীর ভাড়া ফেরত দিতে হয়। অনেকে আবার দীর্ঘ অপেক্ষার পর বাড়ি ফিরতে বাধ্য হন। গো এয়ারের মতো বেসরকারি সংস্থার দায়িত্বজ্ঞানহীন আচরণে বিস্মিত যাত্রীরা। বেসরকারি পরিষেবা বিকল্প নয়, আওয়াজ তুলেছেন তাঁরা।

আরও পড়ুন-প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ! ভুল শ্লোগানে হাসির খোরাক কংগ্রেস নেতা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...