Saturday, June 13, 2026

সাহস যোগানো মনোবিদই কি না আত্মহননকারী! রহস্য

Date:

Share post:

তিনি নিজেই মনোবিদ। বহু মানুষকে কাউন্সেলিং করে ফিরিয়ে এনেছেন হতাশা আর আত্মহত্যার পথ থেকে। আর তিনিই কি না বেছে নিলেন আত্মহননের পথ!

বাইপাসের ধারে হাইল্যান্ড পার্কের বাসিন্দা মনোবিদ আলোকপর্ণা মিত্রর মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। এই ঘটনার তাঁর স্বামীর বিরুদ্ধে রয়েছে প্ররোচনার অভিযোগ। গ্রেফতার করা হয়েছে সৌমিক মিত্রকে। বৃহস্পতিবার ফ্ল্যাটের সোফার উপর অলোকাপর্ণার অর্ধদগ্ধ দেহ পাওয়া যায়। নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল। ফলে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে কোনও লাভ হয়নি।

বছর পঞ্চাশের অলোকাপর্ণার ভাই অর্ণবের অভিযোগ, তাঁর দিদির উপর শারীরিক-মানসিক অত্যাচার করতেন সৌমিক। বিবাদের জেরে একবার অলোকাপর্ণা বাড়িও ছেড়েছিলেন। ঘটনার দিন সৌমিকের আচার আচরণও অস্বাভাবিক ঠেকে অর্ণবের। ১৯৯৬ সালে দুজনের বিয়ে। সাইকোলজি নিয়ে পড়াশোনা। পরে মনোবিদের পেশা ও পরিচিতি। কিন্তু যিনি অন্যকে সাহস যোগাতেন, তিনি এভাবে কেন ভেঙে পড়লেন, না কি অত্যাচারের শিকার হলেন, সেটাই খুঁজে বেড়াচ্ছে পুলিশ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...