Saturday, June 13, 2026

হিন্দুত্বের পথেই থাকব, সাফ জানালেন মুখ্যমন্ত্রী উদ্ধব

Date:

Share post:

দলের জন্মলগ্ন থেকেই মহারাষ্ট্রভিত্তিক কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিসাবে পরিচিত শিবসেনা। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের পর ক্ষমতা ভাগ-বাঁটোয়ারার দ্বন্দ্বে বিজেপির সংসর্গ ত্যাগ করে তারা এখন হাত মিলিয়েছে রাজনৈতিক শত্রুশিবির কংগ্রেস ও এনসিপির সঙ্গে। এরপরেই প্রশ্ন উঠেছিল, তথাকথিত ধর্মনিরপেক্ষ জাতীয় দল কংগ্রেসের সঙ্গে জোট করে অতীতের হিন্দুত্ববাদী তকমা কি ঝেড়ে ফেলতে চায় শিবসেনা?

আদর্শগতভাবে হিন্দুত্ববাদী রাজনীতির বিরোধী কংগ্রেস সুকৌশলে শিবসেনা-সংশ্রবকে শুধুমাত্র বিজেপি-বিরোধী ঐক্য হিসাবে দেখাতেই তৎপর। একইসঙ্গে তারা চায় হিন্দুত্ব নিয়ে যেন বেশি বাড়াবাড়ি না করে শিবসেনা॥ অন্যদিকে বিজেপির খোঁচা, ক্ষমতার লোভে বালাসাহেব ঠাকরের আদর্শ, চিন্তাধারা জলাঞ্জলি দিয়েছেন উদ্ধব। এই দ্বিমুখী চাপের মুখে অবশেষে মুখ খুললেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী ও শিবসেনা প্রধান সাফ জানিয়ে দিলেন, হিন্দুত্ববাদী আদর্শ থেকে সরে আসার কোনও প্রশ্নই ওঠে না। হিন্দুত্বের পথেই থাকবে শিবসেনা।

উদ্ধবের এই বক্তব্য নিশ্চিতভাবেই কংগ্রেসের পক্ষে অস্বস্তির। প্রশ্ন উঠছে, এর পর আর কোন মুখে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির বিরোধিতা করতে নামবে সোনিয়া গান্ধীর দল?

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...