Monday, April 6, 2026

অভিষেকের ডাক : লেটস ফুটবল

Date:

Share post:

এমপি কাপ নিয়ে আশাবাদী এবং রোমাঞ্চিত তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুর্নামেন্টের উদ্বোধন করে তিনি সোস্যাল সাইটে লিখলেন : পরপর দু’ বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পদার্পন করল ডায়মন্ড হারবার এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট। রবিবার টুর্নামেন্টের উদ্বোধন হলো বজবজের মুচিসা মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। প্রতিযোগিতায় বেশ কিছু প্রতিভাবান স্কিলযুক্ত খেলোয়াড় রয়েছেন। এঁদের কেউ এসেছেন ফলতা, বজবজ, সাতগাছিয়া থেকে, আবার কেউ এসেছেন বিষ্ণুপুর, মহেশতলা, মেটিয়াব্রুজ এবং ডায়মন্ড হারবার থেকে। দীর্ঘদিনের টুর্নামেন্ট। প্রায় ২২দিন চলবে। ২৩ডিসেম্বর দুটি সেরা টিম ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল হবে বাটানগর মহেশতলা মাঠে। খেলোয়াড়রা তো সর্বশক্তি দিয়ে খেলবেনই। কিন্তু তার বাইরে আর একটি বিষয় রয়েছে, তা হল তৃণমূলস্তর থেকে উঠে আসা নতুন ও প্রতিভাবান খেলোয়াড়দের জায়গা করে দেওয়া, পাদপ্রদীপের আলোয় আনা এবং খেলার প্রতি ভালোবাসা তৈরি করা। সত্যিই বিস্মিত হয়েছি টুর্নামেন্ট ঘিরে মানুষের উৎসাহ দেখে। আশা করছি একটা দুর্দান্ত টুর্নামেন্ট হবে এবং জিতবে সেরা দলই।

 

আসুন সকলে মিলে বলি, লেটস ফুটবল…

আরও পড়ুন-দিল্লির কোপ-আতঙ্কে গোষ্ঠীবাজি ‘ভুলতে’ চাইছে বঙ্গ-বিজেপি

 

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...