Wednesday, June 24, 2026

টুইটারে নিজের পরিচয় থেকে বিজেপির নাম সরালেন পঙ্কজা মুন্ডে, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

মহারাষ্ট্রের রাজনীতিতে জোর তুফান৷ ফের বেকায়দায় বিজেপি৷

টুইটার অ্যাকাউন্ট থেকে ‘বিজেপি’ শব্দটিই মুছে ফেললেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা মুন্ডে। বিতর্কিত একটি ফেসবুক পোস্ট করার পর এ বার পঙ্কজা মুন্ডের টুইট-কাণ্ড নিয়ে তীব্র জল্পনা।
টুইটার অ্যাকাউন্টের বায়োগ্রাফি থেকে পঙ্কজা ‘বিজেপি’ শব্দটি সরিয়ে দেওয়ার পরই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তাহলে কি বিজেপি ছাড়ছেন পঙ্কজা? জল্পনা আরও উসকে দিয়েছে শিবসেনা। মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল পঙ্কজার দলত্যাগ বা শিবসেনায় যোগ দেওয়া, সবই খারিজ করে দিয়েছেন।

পঙ্কজা মুন্ডের ফেসবুক পোস্টে ‘পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি’, ‘কোন পথ নেওয়া উচিত’ এবং তারও আগে উদ্ধব ঠাকরেকে অভিনন্দন জানানো নিয়ে জল্পনা আগেই ছিলই। উদ্ধব ঠাকরেকে শুভেচ্ছা জানিয়ে পঙ্কজা লিখেছিলেন, বালাসাহেব ঠাকরের স্বপ্ন এবং মরাঠি মানুষজনের প্রত্যাশা পূরণে ঈশ্বর আপনার সহায় হোন। মরাঠি ভাষায় লেখা ওই টুইটে উদ্ধব ঠাকরে, তাঁর ছেলে আদিত্য এবং শিবসেনাকে ট্যাগ করেছিলেন। তার পর থেকেই জল্পনা ভাসছিল। সেই পোস্টেই পঙ্কজা জানিয়েছিলেন, 12 ডিসেম্বর তিনি মুখ খুলবেন। আর তারপর
সোমবার ‘বিজেপি’ শব্দই মুছে দিয়েছেন। স্বাভাবিক ভাবেই মহারাষ্ট্রের রাজনীতি এখন 12 ডিসেম্বরের দিকে তাকিয়ে৷

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...