Saturday, April 4, 2026

বুলবুল বিপর্যয় মোকাবিলায় কেন্দ্র কোনও সাহায্য করেনি, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গত মাসে বুলবুলের দাপটে বাংলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও সাহায্য আসনি কেন্দ্রের তরফে। রাজ্য এখনও পর্যন্ত কিছুই পায়নি। অথচ, এখান থেকে ঘটা করে ঘুরে গিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।সোমবার বিধানসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায়, “বুলবুলের পর কেন্দ্রীয় দল এসেছিল এখানে। কিন্তু কোনও টাকা আমরা পাইনি। আমরা হিসাব দিয়েছি। আমরা তাদের ক্ষতির পরিমাণ দিয়েছি। কিন্তু এখনও কিছুই আসেনি।”

এরপর মুখ্যমন্ত্রী বলেন, “একটা ঘটনা ঘটেছে। পাকা ধানে মই-এর মতো। বাংলায় অনেক ধান উৎপাদন হয়। ধান নিয়ে চিন্তা করার কিছু নেই। বিকল্প ভাবনা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।”

বুলবুল বিপর্যয়ের পর রাজ্য সরকার সর্বত্র তার মোকাবিলা করেছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আয়লার পর আমরা অনেক ফ্লাড সেন্টার করেছি। একশো থেকে দুশো ফ্লাড সেন্টার করেছি। আমরা এই ফ্লাড সেন্টারের সংখ্যা আগামী দিনে আরও বাড়াবো। এবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা এই ভাবনা নিয়েছি।”

আরও পড়ুন-পরপর তিনটি উড়ান বাতিল, দমদমে গোএয়ার পরিষেবায় চরম বিক্ষোভ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...