Monday, April 6, 2026

কৃতজ্ঞতা-ধন্যবাদ জানাতে খড়গপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর খড়গপুর সদর কেন্দ্রটি অধরা ছিল শাসক দল তৃণমূলের। কিন্তু সম্প্রতি উপনির্বাচনে সেই আসনটিও দখলে নেয় ঘাসফুল শিবির। দিলীপ ঘোষের খাসতালুক বলে পরিচিত খড়গপুর আসনে জেতেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। এই আসন দুই দলের কাছেই ছিল প্রেস্টিজ ফাইট।

তাই এখানকার মানুষকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাতে আগামী ৯ ডিসেম্বর খড়গপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সাফল্যের পর এলাকার মানুষদের ধন্যবাদ জানানোর জন্য হবে এই সভা থেকে। এদিন রাজ্য বিধানসভা থেকে বেরিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি চলে যাবেন দিঘাতে। ১১ ও ১২ ডিসেম্বর দিঘাতে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, এদিন বিধানসভায় আঙনওয়াড়ি স্কুল নিয়ে ফের কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আঙনওয়াড়ি
স্কুলের জন্য আগে অনেক টাকা কেন্দ্রের থেকে আসতো। কিন্তু সেই টাকা কেন্দ্র কমিয়ে দিয়েছে। কেন্দ্র ৪০% টাকা কমিয়ে দিয়েছে। আমরা নিজেরাই সেই টাকা দিয়ে স্কুল চালাই। অনেক সমস্যা হচ্ছে ঠিকই। কিন্তু কোনওভাবেই আঙনওয়াড়ি স্কুল উঠিয়ে দেওয়ার কোনওরকম ভাবনা আমাদের নেই।”

আরও পড়ুন-হায়দরাবাদ : উত্তাল সংসদ, মৃত্যুদণ্ড চাইলেন সৌগত রায়

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...