Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর কথা মতো চাকরি প্রাপ্তি

Date:

Share post:

বসিরহাটের সন্দেশখালি থানার ঢোল খালি গ্রামে ঠিক এক মাস আগে দোসরা নভেম্বর দুষ্কৃতী ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতির। ঘটনার এক সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে নিহতের পরিবারকে 2 লক্ষ টাকার চেক দেন পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বাড়ুই। সিভিক ভলেন্টিয়াররাও ওই পরিবারকে 1 এক লক্ষ টাকা তুলে দেন। তখনই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ওই পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। কথা দিয়েছিলেন, কথা রাখলেন। মৃত ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতির ছোটভাই অভিজিৎ মাইতিকে হোম গার্ডের চাকরি দেওয়া হয়েছে। এখন তাঁর ট্রেনিং চলছে। এরপরে চাকরিতে জয়েন করবেন। রাজ্য সরকারের এই সাহায্যে আপ্লুত মাইতি পরিবার।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...