Friday, June 26, 2026

তামিলনাড়ুতে ভয়াবহ বন্যায় মৃত ২ শিশু সহ ১৭, জারি রেড অ্যালার্ট

Date:

Share post:

তামিলনাডুতে চলছে ভয়াবহ বৃষ্টি। কোয়েম্বাটোরে বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে ২ জন শিশু সহ ১৭ জনের। জানা যাচ্ছে, বৃষ্টির তোড়ে দেওয়াল ভেঙে পড়েই এই দুর্ঘটনা ঘটেছে। ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধারে কাজে নামে দমকল কর্মীরাও। ইতিমধ্যেই তামিলনাডু সরকার মৃত পরিবার পিছু ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। মৃতদের মধ্যে রয়েছে ১০ জন মহিলাও। সূত্রের খবর, ২০০ ফুটের একটি কম্পাউন্ড ওয়াল বেশ কয়েকটি বাড়ির ওপর ভেঙে পড়ে। আজ ভোর সাড়ে পাঁচটায় ঘটনাটি ঘটে।

উল্লেখ্য, ভারত মহাসাগরে নিম্নচাপের জেরে গত দুদিন ধরেই তুমুল বৃষ্টি চলছে কোয়েম্বাটুরে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি হয়েছে। বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি স্কুল ও কলেজ। পাশাপাশি বেশ কিছু পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-হাতে কার্ড, অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা, আতঙ্ক শহরজুড়ে

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...