Friday, June 26, 2026

৪০ শতাংশ বাড়ছে জিওর কলচার্জ

Date:

Share post:

৪০ শতাংশ বাড়ছে জিওর কল খরচ। প্রথমদিকে জিওর প্রচুর সুযোগ-সুবিধা দেওয়া বহু  গ্রাহক জিও ব্যবহার করতে শুরু করে। কিন্তু এখন জিও গ্রাহকদের একেবারে জোর ধাক্কা। কারণ বাড়তে চলেছে রিলায়েন্স জিওর কলের খরচ।

ইতিমধ্যে ভোডাফোন, আইডিয়া ও এয়ারটেল খরচ বাড়ানোর কথা ঘোষণা করেছিল। আগামী ৬ ডিসেম্বর থেকে প্রিপেইড পরিষেবার খরচ ৪০ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে মুকেশ আম্বানির জিও।

মুকেশ আম্বানির জিও সংস্থার দাবি, “আনলিমিটেড ডেটা ভয়েস কলের সুবিধা যুক্ত নতুন all-in-one প্ল্যান চালু করছে জিও। অন্য মোবাইল পরিষেবা সংস্থার মোবাইলে ফোন করার ক্ষেত্রে নতুন এই প্ল্যানের নীতি খুবই স্বচ্ছ হবে। চলতি বছরের ৬ ডিসেম্বর থেকে এই প্ল্যান চালু হবে।” রিলায়েন্স আরও জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা করেই তারা এই পরিষেবার খরচ ধার্য করেছে। এবং মোবাইল পরিষেবা প্রদানকারী অন্য সংস্থাগুলির কাছ থেকে তারা সহযোগিতা আশা করছে।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...