Tuesday, March 31, 2026

সিঙ্গাপুরে বেনজির সম্মান পেয়ে বিরাট পদে বাঙালি

Date:

Share post:

আবার বিশ্বের বুকে বাঙালির পতাকা।
সিঙ্গাপুর ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হলেন প্রবাসী বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়। ইউনিভার্সাল সাকসেসের কর্ণধার প্রসূন এই পদে থাকবেন তিন বছর। এই গুরুত্বপূর্ণ শাখাটি বিশ্বের নানা দেশে শিল্পবাণিজ্যের প্রসারে নানা কাজ করে। চেম্বারের চেয়ারম্যান বোর্ড অফ ডিরেক্টরসের তরফ থেকে প্রসূনবাবুকে নিয়োগপত্র দিয়েছেন।


উল্লেখ্য, কলকাতার ছেলে প্রসূন একাধিক দেশে শিল্পবাণিজ্যে সক্রিয়। মাতৃভূমি বাংলাতে অনেক কিছু করার স্বপ্ন ছিল। কিন্তু ঘটনাচক্রে এখানে ধাক্কা খেলেও গুজরাটসহ ভারতের অন্য রাজ্যে তাঁর বিরাট কর্মযজ্ঞ। সিঙ্গাপুর, জাকার্তাসহ বেশ কয়েকটি দেশে সক্রিয় তাঁর সংস্থা। এহেন প্রসূন সিঙ্গাপুরের বিশেষ গুরুত্বপূর্ণ চেম্বারের আন্তর্জাতিক শাখার প্রধান হওয়াটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী স্বয়ং এটি ঘোষণা করেছেন। অভিনন্দন জানাচ্ছেন তাবড় নক্ষত্ররা।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...