Tuesday, March 31, 2026

ভূ-স্বর্গে হোঁচট খেল আলেসান্দ্রোর ছেলেরা

Date:

Share post:

ইস্টবেঙ্গল – মার্কোস (৭৭মি)

রিয়াল কাশ্মীর – ক্রিজো (৩১মি)

মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গলও ড্র দিয়ে আই লিগ অভিযান শুরু করল। কল্যাণীতে ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল লাল-হলুদ স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেন্ডিসকে। কলকাতা লিগ ও ডুরান্ড কাপ হাতছাড়া হওয়ার পরেও আই লিগকে পাখির চোখ করেছিলেন ইস্টবেঙ্গল কোচ। কিন্তু তাতেও জয় অধরাই রইল। তবে জয় না পেলেও হারের মুখ দেখতে হয়নি কোলাডোদের। ড্র হওয়ায় বুধের সন্ধেতে মান রক্ষা হল ইস্টবেঙ্গলের।

এদিন দল সাজানো হয়েছিল আক্রমণাত্রক ৪-৩-৩ ছকে। পাঁচ বিদেশিকেই শুরু থেকে খেলিয়েছিলেন আলেসান্দ্রো। কিন্তু তাও শেষ রক্ষা হল না। জয় দিয়ে আই লিগ যাত্রা শুরু করতে পারপ্ল না ইস্টবেঙ্গল।

ম্যাচের শুরু থেকেই দৃষ্টিনন্দন খেলা উপহার দেয় ইস্টবেঙ্গল। বিশেষ করে মাঠের বাঁ-প্রান্ত থেকে কোলাডো ও খুয়ান মোরার যুগলবন্দি যথেষ্ট ছিল রিয়াল কাশ্মীরের রক্ষণভাগকে আটকানোর জন্য। কিন্তু তাত্যেও লাভ হয়নি। প্রথমার্ধের ৩৫ মিনিটের মাথায় ভূ-স্বর্গের হয়ে গোল করেন ক্রিজো। সেই গোল প্রথমার্ধে শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে একইভাবে খেলা চলে। যদিও আগের থেকে একটু জ্বলে ওঠে রিয়াল কাশ্মীর। কিন্তু তাও দ্বিতীয় গোল হয়নি। উলটে ম্যাচ্বের বয়স যখন ৭৭ মিনিট তখন মশাল বাহিনীর হয়ে গোল করেন মার্কোস। এতে স্কোরলাইনে সমতা এলেও জয় আসেনি। অবশেষে ১-১ ড্র হয়েই খেলা শেষ হয়। তাই এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় আলেসান্দ্রোর ছেলেদের।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...