Thursday, June 25, 2026

অবসাদেই সহকর্মীদের মেরে আত্মঘাতী বাঙালি জওয়ান

Date:

Share post:

দীর্ঘদিন ছুটি না মেলায় মানসিক অবসাদেই ছত্তিশগড়ের বস্তারে ৫ সহকর্মীকে গুলি করে হত্যা করে আত্মঘাতী হন আইটিবিটি-র ৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান মাসুদুল রহমান। তদন্তে নেমে একথাই জানিয়েছে সেনা বাহিনী।

বুধবার দুপুরে, নদিয়ার নাকাশিপাড়ার বিলকুমারী গ্রামে মর্মান্তিক খবর পৌঁছতেই হাহাকার পড়ে মাসুদুলের পরিবারে। সূত্রের খবর, নাকাশিপাড়ার বাসিন্দা মাসুদুল রহমান ২০০৮-এ সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে বস্তারে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, দীর্ঘ একবছর যাবৎ কোনও ছুটি না মেলায় মানসিক অবসাদে ভুগছিল মাসুদুল। বুধবার এই নিয়ে কয়েকজন সহকর্মীর সঙ্গে বচসা হয় তাঁর। তারপরেই ৫ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী হন মাসুদুল। নিহতদের মধ্যে দুজন রাজ্যের বাসিন্দা। একজনের বাড়ির পুরুলিয়া ও অন্যজনের বাড়ি বর্ধমানে।

পরিবার সূত্রে খবর, ১০ দিন আগে ফোনে মায়ের সাথে কথা হয় মাসুদুলের। তখনই পরিবারের তরফে বিয়ের জন্য তাঁকে বাড়ি আসতে বলেন মা। কিন্তু আবেদন জানিয়েও ছুটি পাচ্ছেন না বলে বাড়িতে জানিয়েছিল মাসুদুল। বুধবার বাড়িতে মাসুদুলের মৃত্যু সংবাদ পৌঁছায়। তবে কেন তিনি আরও ৫ সহকর্মীকে হত্যা করলেন, সেই বিষয়ে অন্ধকারে পরিবার।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...