Sunday, June 14, 2026

জলের লাইন ফেটে দ্বিগুণ চাপে বাসিন্দারা

Date:

Share post:

জলের পাইপ লাইন ফেটে বিপত্তি। তিনমাস ধরে ভোগান্তিতে রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়া মারা এলাকা। পূর্ব-পশ্চিম পাড়ায় অঞ্চলে পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়ার কারণে তিন মাস ধরে ব্যাপক হারে পানীয় জলের অপচয় হচ্ছে।পঞ্চায়েতকে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। পঞ্চায়েতের দাবি, বিষয়টি কেএমডিএ, পিডব্লিউডি-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

কথায় বলে জলই জীবন। প্রতি ফোঁটা জলই মূল্যবান।
কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণ পানীয় জল নষ্ট হচ্ছে। ফেটে যাওয়া পাইপলাইন থেকে দ্রুত পানীয় জল বের হওয়ার কারণে আশপাশের অঞ্চলে জল জমে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। ছড়াচ্ছে ডেঙ্গু আতঙ্ক। আর পাশাপাশি দেখা দিয়েছে পানীয় জলের অভাব। দুয়ের চাপে আতান্তরে স্থানীয়রা।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...