Thursday, June 4, 2026

গার্ডেনরিচ জল প্রকল্পে রক্ষণাবেক্ষণ,শনিবার দক্ষিণে বন্ধ জল পরিষেবা

Date:

Share post:

পাইপ লাইন মেরামতি-সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী শনিবার সকাল ১০টার পর থেকে দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ অংশে জল পরিষেবা বন্ধ থাকবে।

আজ, বুধবার কলকাতা পুরসভার পক্ষ থেকে এই বিষয়ে একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, গার্ডেনরিচ জল প্রকল্পে শনিবার একাধিক রক্ষণাবেক্ষণের কাজ হবে। তার জেরে শনিবার সকাল ১০টা থেকে গোটা দক্ষিণ কলকাতার পাশাপাশি গার্ডেনরিচ, মহেশতলা, বজবজে জল পরিষেবা মিলবে না।

৮ থেকে ১৬ নম্বর বরো এলাকায় সম্পূর্ণ অথবা আংশিকভাবে জল পরিষেবা বন্ধ থাকার কথাও বলা হয়েছে। রবিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে মিলবে জল। এ ব্যাপারে নাগরিকদের সহযোগিতা কামনা করেছে পুরসভা।

Related articles

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...