Tuesday, March 17, 2026

ত্রিকোণ প্রেমের কাঁটা সরাতে ফাঁদ! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক

Date:

Share post:

বিরাটিতে ত্রিকোণ প্রেমের জেরে তরুণ খুনের ঘটনার তদন্তে শেষ হতে না হতেই ফের ত্রিকোণ প্রেমের জেরে মৃত্যুমুখে আর এক যুবক। বাগুইআটিতে মদের আসরে যুবককে বহুতল থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনায় ত্রিকোণ প্রেমের তত্ত্বই জোরালো হচ্ছে। অভিযোগ, তানিয়া মণ্ডলের নামে এক যুবতীর সঙ্গে ত্রিকোণ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রশান্ত রায় ও দেবাশিস রায় নামে 2 যুবক। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ওই যুবতীই অর্জুনপুরের একটি নির্মীয়মাণ বাড়িতে প্রশান্ত ও দেবাশিসকে ডাকেন। সেখানে প্রশান্তকে মদ্যপান করানো হয়। এরপর ওখানেই তিনজনের মধ্যে বচসা বাধে। সেই সময় মত্ত প্রশান্তকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে প্রশান্তর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তানিয়া। কিন্তু প্রশান্ত বিবাহিত হওয়ায় হায়দরাবাদে অন্য যুবকের সঙ্গে বিয়ে হয়ে যায় তানিয়ার। বছরখানেক সংসার করার পর এক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁর। কয়েকমাস আগে কলকাতায় ফিরে ফের প্রশান্তর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান তানিয়া। একই সঙ্গে দেবাশিস রায় বলে আরেক যুবকের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবতী। আর এই নিয়েই অশান্তির সূত্রপাত। কারণ, দেবাশিসের সঙ্গে তানিয়ার সম্পর্ক মেনে নিতে পারছিলেন না প্রশান্ত। তানিয়াও বিবাহিত প্রশান্তের সঙ্গে দূরত্ব তৈরি করছিলেন। পথের কাঁটা প্রশান্তকে সরাতে অর্জুনপুরের নির্মীয়মাণ বহুতলে ডেকে পাঠান তানিয়া।
সেই মদের আসরেই তিনজনের মধ্যে ঝামেলা বাধে। অভিযোগ, সেই সময়ই প্রশান্তকে ধাক্কা মারেন দেবাশিস। রক্তাক্ত অবস্থায় প্রশান্তকে উদ্ধার করেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায়তাঁকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রশান্তের স্ত্রী। তার ভিত্তিতেই অভিযুক্ত দেবাশিস রায় ও তানিয়া মণ্ডলকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিস।

spot_img

Related articles

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...

ডিজি-কলকাতার সিপি-র পরে এবার বদল ১২ জেলার পুলিশ সুপার, তালিকায় ইন্দিরাও

ভোট ঘোষণার দিন মধ্যরাতে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে নির্বাচন কমিশন (Election Commossion)। এর পর থেকে...

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...