Tuesday, April 7, 2026

রাজ্যের জন্য বিশেষ আর্থিক বিল আনতে চান অধীর

Date:

Share post:

রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এক নতুন দিশা দেখালেন অধীররঞ্জন চৌধুরী। বাংলার উন্নয়নে প্যাকেজের বদলে লোকসভায় রাজ্যের জন্য আর্থিক বিলের পক্ষে সওয়াল করলেন সাংসদ তথা কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী। শুক্রবার, অধিবেশনে রাজ্যের উন্নতিকল্পে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসরশ্রেণীর জন্য বিল আনার পক্ষে সওয়াল করেন অধীর। লোকসভায় বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, এই আর্থিক বিল অনুমোদিত হলে, রাজ্যের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মনের উন্নতি হবে। সেই কারণেই বিশেষ আর্থিক বিল লোকসভায় আনার জন্য সুপারিশ করেন তিনি। বিলটা ইতিমধ্যেই লোকসভায় পেশ হয়েছে।
রাজ্যের বিরোধীদলের সাংসদরা যখন লোকসভায় গিয়েও বাংলার বিষয়ে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান, তখন রাজনৈতিক সংকীর্ণতার বাইরে গিয়ে অধীর চৌধুরীর এই উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...