Monday, June 15, 2026

মাওবাদীরাও ভয়ে কাঁপে! পাশবিক ধর্ষকরা মনে হয় ভুলে গিয়েছিল আইপিএস সজ্জানার নাম

Date:

Share post:

১৯৯৫ সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের পুলিশের সর্বোচ্চ পদে বসেছিলেন তিনি। অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে যাওয়ার পর তেলঙ্গনায় বদলি হয়ে চলে আসেন তিনি। যেখানেই গিয়েছেন সুনামের সঙ্গে কাজ করেছে। অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি আর কেউ নন, হায়দরাবাদ কাণ্ডে ধর্ষকদের এনকাউন্টারের “মাস্টার মাইন্ড” আইপিএস ভিসি সজ্জানার। যিনি গোটা দেশে “এনকাউন্টার স্পেশালিস্ট” হিসেবে পরিচিত। তাঁর এনকাউন্টারের ইতিহাস নতুন নয়।

ভারতীয় বিচার ব্যবস্থায় “এনকাউন্টার” নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু এদিন চার ধর্ষকের এনকাউন্টারে খুশি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা।

সল্টলেকের তথ্য প্রযুক্তি দফতরে কাজ করা এক মহিলার কথায়, ধর্ষকরা পাশবিক কাণ্ড ঘটানোর আগে ভুলে গিয়েছিল ওই অঞ্চলের কমিশনারের নাম। ধর্ষকরা মনে হয় জানতো না আইপিএস সজ্জানার ট্র্যাক রেকর্ড। যদি জানত, তাহলে এমন কাজ করার আগে তারা একলক্ষবার ভাবতো।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার এক কলেজ ছাত্রী মুচকি হেসে বললেন, ধরা পরার পরেও পুলিশ লকাপে বসে বিরিয়ানি-চাঁপ খেয়েছে বর্বর চার ধর্ষক। তারা সম্ভবত বুঝতেই পারেনি এতো আপ্যায়নের ব্যবস্থা কেন, আসলে এই পৃথিবীতে তারা আর অল্পকটা দিনের বাসিন্দা মাত্র! সেটা মনে হয় আইপিএস সজ্জনার সেদিনই ঠিক করে ফেলেছিলেন।

আইপিএস সজ্জানার নাম শুনলে ধর্ষক বা খুনিরাই নয়, মাওবাদীরাও ঢোক গেলে। অন্ধ্রপ্রদেশে সক্রিয় মাওবাদীরা সজ্জনার নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত একটা সময়। মাওবাদীদের অনেককেই এনকাউন্টারে খতম করেছিলেন সজ্জনার। সাইবারাবাদের পুলিস কমিশনার হিসাবে মাত্র দেড় বছর আগেই দায়িত্ব নিয়েছেন সজ্জনার।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...