Monday, June 15, 2026

ফের আর্থিক জালিয়াতি, এবার হুগলির অ্যাকাউন্ট থেকে টাকা গেল চীনে!

Date:

Share post:

ফের আর্থিক জালিয়াতির শিকার এই রাজ্যের এক গ্রাহক। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল চীনে। ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমোটরে।

আজ, শুক্রবার সকালে বেসরকারি ব্যাঙ্কের ফোন পেয়ে আন্তর্জাতিক লেনদেন বন্ধ করলেন কিংশুক কর নামের জনৈক গ্রাহক। কিন্তু ততক্ষণে ৪০ হাজার টাকা খোয়া গিয়েছে ওই ব্যক্তির। কিংশুকবাবুর দাবি, তিনি কাউকে এটিএম পিন বা অ্যাকাউন্টের কোনও তথ্য দেননি।

উল্লেখ্য, সম্প্রতি এটিএম জালিয়াতি ছেয়ে গিয়েছে শহরে। যাদবপুর এবং চারু মার্কেট এলাকার কমপক্ষে ৪০ জন গ্রাহক এই জালিয়াতির শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের হয়েছে। দিল্লি থেকে এই জালিয়াতি হয়েছে বলে জানা গিয়েছিল। এবার সুদূর চীন থেকে জালিয়াতি!

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...