Tuesday, March 17, 2026

ভাটপাড়া পুরসভায় অনাস্থা আনল তৃণমূল

Date:

Share post:

ভাটপাড়া পুরসভায় অনাস্থা আনল তৃণমূল। অনাস্থা ভোটে বিজেপিকে হারিয়ে ফের পুরসভা দখলের ছক কষছে শাসকদল। আগেই তৃণণূলের উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে ছিলেন ৬ ডিসেম্বর আনাস্থা আনা হবে। তৃণমূলের কাউন্সিলররা বিজেপিতে যোগদানের পরে নতুন চেয়ারম্যান হিসেবে ভাটপাড়া পুরসভা দায়িত্ব নেন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং। নিয়ম অনুসারে, কোনও চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর অন্তত ছয় মাসের মধ্যে পুরসভায় অনাস্থা আনা যায় না। ৬ ডিসেম্বর সৌরভ সিংয়ের মেয়াদ পূর্ণ হতেই ভাটপাড়া পুরসভায় অনাস্থার চিঠি দিল তৃণমূল।

৩৫ আসন বিশিষ্ট ভাটপাড়া পুরসভায় ২০১৫ নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। একটি আসনে জয়লাভ করে সিপিএম। পরে একজন কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় ৩৩। লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হয়ে জিতে যাওয়ার পরে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন অর্জুন সিং। তৃণমূলের আসনসংখ্যা এসে দাঁড়ায় ৩২। অর্জুন সিংয়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পরে ভাটপাড়া পুরসভার অনাস্থা ভোটে ২৩ জন কাউন্সিলর সমর্থন পেয়েছিল তৃণমূল। সিপিএম সহ বাকি ৯ জন কাউন্সিলর অর্জুন সিংয়ের সঙ্গে ছিলেন। অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়া পরে, দিল্লি গিয়ে তৃণমূল কংগ্রেসের ১৮ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। তারপর ফের দলবদল হয়। গত মাসেই বিজেপিতে যাওয়া ১৮ জনের ১২ জন তৃণমূলে ফিরে আসে। বর্তমান পরিস্থিতিতে ভাটপাড়া পুরসভার রাজনৈতিক সমীকরণ তৃণমূল-১৭, বিজেপি-১৫। পুর সমীকরণ অনুযায়ী, ১৮ জন কাউন্সিলরের সমর্থন থাকলে অনাস্থা ভোটে জয় পাবে তৃণমূল।

spot_img

Related articles

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...