Wednesday, April 29, 2026

অন্যান্য দেশে ধর্ষণের শাস্তি কী জানেন?

Date:

Share post:

হায়দরাবাদে চিকিৎসকের গণধর্ষণ ও খুনে অভিযুক্ত 4 জনের এনকাউন্টারে মৃত্যুর পর একটি প্রশ্ন সামনে এসেছে, সারা বিশ্বে ধর্ষণের সাজা এ দেশের তুলনায় বেশি না কম।
আমাদের দেশে ধর্ষণ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদিও বিশ্বের অন্যান্য দেশে ধর্ষণের সাজার প্রকারভেদ আছে। 2013 সালে ভারতে ধর্ষণবিরোধী আইন হয়। তারপর থেকেই ধর্ষণের শাস্তি আগের থেকে অনেক কঠোর হয়েছে।
চিনে ধর্ষণের শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ড। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় পরিস্থিতি বিচার করে ধর্ষকের যৌনাঙ্গ কেটে দেওয়া হয়। আবার ইরানে ধর্ষককে সাধারণ মানুষের সামনে ফাঁসিতে ঝোলানো হয়, অথবা গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অবশ্য ধর্ষণে শিকার হওয়া ব্যক্তি অনুমতি দিলে অপরাধী মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচতে পারেন। সেক্ষেত্রে ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় । এই বিষয়ে নেদারল্যান্ডসের আইন অনেক বেশি কড়া। সেখানে যে কোনও ধরনের যৌন নিপীড়ন, এমনকি অনুমতি ছাড়া জোর করে চুম্বনকেও ধর্ষণের পর্যায়ে ফেলা হয়। শাস্তি নির্ভর করে অপরাধীর বয়সের ওপর। সেখানে ৪ থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হয়। আবার ফ্রান্সে ধর্ষণের শাস্তি কমপক্ষে ১৫ বছরের কারাদণ্ড। এরই পাশাপাশি চলে অকথ্য শারীরিক নির্যাতন। সেখানে ৩০ বছর পর্যন্ত অথবা আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
আফগানিস্তানে ধর্ষণের শাস্তি চার দিনের মধ্যে কার্যকর করা হয়। ধর্ষকের মাথায় গুলি করে মৃত্যুদণ্ড দেওয়ার চল আছে সেখানে। ফ্রান্সে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি শাস্তি হিসাবে একই সঙ্গে চলে শারীরিক নির্যাতন ।
এই বিষয়ে উত্তর কোরিয়া আরও এক ধাপ এগিয়ে। সেখানে কাল বিলম্ব না করে ধর্ষককে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। রাশিয়ায় ধর্ষণের শাস্তি কমপক্ষে ৩ বছরের কারাদণ্ড, যদিও অপরাধের গুরুত্ব বিচার করে সেই শাস্তির মেয়াদ ৩০ বছর পর্যন্ত বাড়ানো হয় সেখানে। সৌদি আরবে ধর্ষণ প্রমাণিত হলে ধর্ষককে জনসমক্ষে শিরশ্ছেদ করা হয়। সংযুক্ত আরব আমিরশাহীতে যে কোনও ধরনের যৌন নির্যাতন অথবা ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড । অপরাধ প্রমাণের সাতদিনের মধ্যে এই সাজা কার্যকর করা হয়। গ্রিসে আবার ধর্ষককে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়। মিশরে ধর্ষককে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাতে অন্যরা সেই সাজার কথা মাথায় রেখে ভবিষ্যতে ওই ধরনের জঘন্য অপরাধে সামিল না হয়। নরওয়েতে ৪ থেকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইসরাইলে ৪ বছর থেকে ১৬ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার প্রচলন আছে। সবমিলিয়ে এ কথা বলা যেতেই পারে, আমাদের দেশের তুলনায় অন্যান্য দেশে ধর্ষণের শাস্তি অনেক কড়া এবং তা দ্রুত কার্যকর করা হয় ।

Related articles

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...