Sunday, June 14, 2026

বাবরি রায় যুক্তি দিয়ে নয়, বিশ্বাসের ভিত্তিতে হয়েছে! মত বিমানের

Date:

Share post:

বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টে যে রায় বা মীমাংসা হয়েছে, তা যুক্তির উপরে দাঁড়িয়ে হয়নি। বরং, বিশ্বাসের উপরে ভিত্তি করে হয়েছে। শুক্রবার এমনটাই বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

এদিন বাবরি মসজিদ ধবংসে অভিযুক্তদের শাস্তি ও ধর্মনিরপেক্ষতা বজায় রখার দাবিতে ১৭টি বামপন্থী ও সহযোগী দলের কেন্দ্রীয় মিছিল অনুষ্ঠিত। ধর্মতলা লেলিন মূর্তি থেকে রাজাবাজারে এসে শেষ হয় বামেদের এই মিছিল।

ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম-সহ একাধিক শীর্ষ নেতা এই মিছিলে পা মিলিয়েছেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। যা দেশের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় বলেই চিহ্নিত করা হয়। অনেকেই মনে করেন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য নষ্ট করা হয়েছিল এই দিনে। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, ৬ ডিসেম্বর দিনটি বর্বরতা দিন।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...