Sunday, June 14, 2026

প্রাণভিক্ষা নয়, ফাঁসির দিকেই এগোচ্ছে নির্ভয়া কাণ্ডের দোষীরা

Date:

Share post:

সাত বছর পেরিয়ে গিয়েছে। হতাশ নির্ভয়ার বাবা-মা। তাঁদের মেয়েকে গণধর্ষণ-খুনে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হয়েছে। তাদের শাস্তি ঘোষণা হয়েছে কিন্তু সে সাজা কার্যকর হয়নি। দিনের পর দিন তিহার জেলে রয়েছে তারা। হায়দরাবাদে গণধর্ষণ-খুনের ঘটনায় এনকাউন্টারের পরে নির্ভয়ার মা সাইবারাবাদ পুলিশের প্রশংসা করেছেন। দিল্লি পুলিশকে সেই দৃষ্টান্ত দেখার অনুরোধও জানিয়েছেন। নির্ভয়ার বাবা জানান, “৭ বছর আগে আমাদের মেয়ে মারা গিয়েছে। আর প্রতিদিন আদালতের দরজায় ঘুরে ঘুরে মরছি আমরা”।
প্রশ্ন উঠেছে, আদৌ কি শাস্তি পাবে নির্ভয়া কাণ্ডের ৩ অপরাধী? পাঁচ ধর্ষকের মধ্যে একজন ছিল নাবালক। ইতিমধ্যেই আদালত থেকে ছাড়া পেয়েছে সে। বাকি ৪ অপরাধীর মধ্যে একজন জেলের ভিতর আত্মহত্যা করেছে। বাকি তিনজন মুকেশ সিং, বিনয় শর্মা ও অক্ষয় সিং রয়েছে তিহার জেলে। তারমধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানায়। সেই আর্জি খারিজ করার জন্য কেন্দ্রের তরফে রামনাথ কোবিন্দের কাছে আবেদন জানানো হয়েছে। উদয়পুরের এক অনুষ্ঠানে থেকে রাষ্ট্রপতিও স্পষ্ট জানান, নৃশংস ঘটনায় দোষীরা যাতে প্রাণ ভিক্ষা করতে না পারে, তার জন্য আইন আনতে হবে। এর থেকে রাজনৈতিক মহলের ধারণা, নির্ভয়া কাণ্ডের দোষীরা কোনওভাবেই পার পাবে না। খুব দ্রুতই হয়তো তাদের ফাঁসি দেওয়া হবে।
তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফাঁসুড়ের অভাবেই অপরাধীদের ফাঁসি দেওয়া যাচ্ছে না। এই মন্তব্য সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেই কাজটি করার আবেদন জানিয়েছেন। তবে নির্ভয়ার বাবা-মার আর্জি, তাঁদের মেয়ে বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। হায়দারাবাদের তরুণীর মতো, তাঁদের মেয়ের আত্মাও যেন শান্তি পায়।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...