Sunday, June 7, 2026

সাজানো এনকাউন্টার হলেও আমজনতা সাধুবাদ জানাচ্ছে হায়দরাবাদ পুলিশকে

Date:

Share post:

ঘটনার দশ দিনের মাথায় ভোর সাড়ে তিনটেতে হায়দরাবাদের পৈশাচিক ধর্ষণকাণ্ডের অপারাধীদের নিয়ে যাওয়া হয়েছিল সেই কালভার্টের কাছে, যেখানে সারা রাত ধরে তরুণী ডাক্তারকে ধর্ষণের পর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ভোর রাতে নিয়ে যাওয়ার কারণ হল, যাতে জনতার আক্রমণের মুখোমুখি হতে না হয়। চার অপরাধীকে নিয়ে যাওয়ার আগে নিশ্চিতভাবে আঁটসাঁটো পুলিশি ব্যবস্থা রাখা হয়েছিল ৪৪ নম্বর জাতীয় সড়কের আশপাশে। কারণ, বহু আলোচিত মামলা। তার মাঝখান থেকে পালিয়ে যাওয়া কার্যত অসম্ভব। তা সত্ত্বেও কীভাবে পালানোর চেষ্টা? তথ্যভিজ্ঞ মহল বলছে, এটা আসলে পশ্চিমবঙ্গে সাতের দশকে রাজনৈতিক বন্দিদের এনাকাউন্টারে খুনের চেষ্টার রেপ্লিকা। কার্যত এটা পূর্ব পরিকল্পিত। যে জঘন্য অপরাধ তারা করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তির দরকার ছিল। জনমানসে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তাতে সকলেই এই অপরাধীদের মৃত্যুদণ্ড চাইছেন। ফলে বিরূপ প্রতিক্রিয়ার কোনও সুযোগই নেই। সকলেই সাধুবাদ জানাবেন। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতায় নির্ভয়া কাণ্ডের অপরাধীরা এখনও বহাল তবিয়তে বেঁচে। আর সে নিয়ে আমজনতা মোটেই খুশি নয়। তাই ঘটনার পুনর্নিমাণ আসলে একটা অজুহাত মাত্র। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, তেলেঙ্গানা সরকারের প্রচ্ছন্ন মদতেই এই প্লট সাজানো হয়েছিল। দরকার ছিল কড়া বার্তা দেওয়া গোটা দেশকে। যা নিয়ে গোটা দেশ সকাল থেকে সাধুবাদ জানাচ্ছে পুলিশকে।

Related articles

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...