Sunday, March 22, 2026

বিচার যেন প্রতিশোধ নেওয়ার পন্থা না হয়: বোবদে

Date:

Share post:

“বিচার যেন প্রতিশোধ নেওয়ার পন্থা হয়ে না দাঁড়ায়, তাহলে সেটা বিচার থাকে না। বিচার মানে প্রতিশোধ নয়।” হায়দরাবাদের গণধর্ষণে অভিযুক্তদের মৃত্যু প্রসঙ্গে নিয়ে এই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। শুক্রবার, পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ-খুন অভিযুক্ত চারজন। তার পরদিনই এনকাউন্টারের ঘটনার কার্যত নিন্দা করলেন ভারতের প্রধান বিচারপতি। শনিবার এক বিবৃতি দিয়ে তিনি বলেন, এই ঘটনায় যেন এই বার্তা না যায়, যে বিচার করা মানে প্রতিহিংসা চরিতার্থ করা।

হায়দরাবাদে তরুণী গণধর্ষণ-খুনের পর থেকেই দেশজুড়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। কিন্তু বিচারের আগেই এনকাউন্টারে মৃত্যু হয় ৪ অভিযুক্তর। এই ঘটনায় কার্যত দ্বিধাবিভক্ত দেশ। এর মধ্যেই এনকাউন্টারের বিরুদ্ধেই মত দিলেন বোবদে।

আরও পড়ুন-দু’শো বছরের হিন্দু স্কুলে এবার চালু হচ্ছে ইংরেজি-মাধ্যম

 

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...