Wednesday, April 1, 2026

টালা সেতু এখনই না ভাঙার পরিকল্পনা

Date:

Share post:

বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে তড়িঘড়ি টালার সেতু ভাঙা ঠিক হবে না বলে মনে করে কেএমডিএ। উত্তর কলকাতার ক্যানাল সেতু এবং চিৎপুর সেতু মেরামতির পরই পূর্ত দফতরকে টালা সেতু ভাঙার কথা জানাবে কেএমডিএ। সংস্থা সূত্রে খবর, টালা সেতুর পরিবর্তে আর জি কর হাসপাতালের কাছের ক্যানাল সেতু এবং চিৎপুর সেতুকেই যানবাহন চলাচলের বিকল্প রাস্তা হিসাবে ভাবা হয়েছে। এই দুই সেতু দিয়ে এখন গাড়ি চলাচল করছে এবং যথেষ্ট যানজটও হচ্ছে। ফলে কেএমডিএ এখনই দেখে নিতে চায় টালা সেতু ভাঙার পর কয়েক গুণ বর্ধিত যানবাহনের ভার বহনে বিকল্প দুই সেতু কতটা সক্ষম। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় দেখা গিয়েছে, এই দুই সেতুর অবস্থাও বিশেষ ভাল নয়। সেক্ষেত্রে পরবর্তী পরীক্ষায় এদের ভারবহনের সক্ষমতা পুরোপুরি যাচাই না করে টালা সেতু ভাঙার পক্ষপাতী নয় কেএমডিএ।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...