Wednesday, April 1, 2026

আইজলের ধাক্কা ভুলে প্লাজাদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান

Date:

Share post:

ড্র দিয়ে আই লিগ অভিযান শুরু করেছে মোহনবাগান। পাহাড়ি দল আইজল এফসির কাছে জয় পায়নি কিবু ভিকুনার ছেলেরা। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। কিন্তু আজ, রবিবার ঘরের মাঠে ৩ পয়েন্টের লক্ষ্যেই নামছে মেরিনার্সরা। বিপক্ষ দল চার্চিল ব্রাদার্স।

প্লাজারা প্রথম ম্যাচ গোয়াতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ড্র করে কলকাতায় পা রেখেছে বাগান বধ করার জন্য। চার্চিলের ফুটবলার হোক বা কোচ, কারোর শরীরী ভাষাতে এতটুকু টেনশনের ছাপ নেই। উল্টে রয়েছে ভরপুর আত্মবিশ্বাস। প্লাজা, সিসেদের কথাবার্তা, চলাফেরাতেও তার ভাব স্পষ্ট।

শনিবার দুপুরে বাগানের তাঁবুতে বসে সাংবাদিক সম্মেলনে বেশ জোরালোভাবেই চার্চিলের পর্তুগিজ কোচ বার্নার্ড তাভার্স বলেন, ‘‌অ্যাওয়ে ম্যাচ বলে গুটিয়ে থাকার কোনও প্রশ্নই নেই। উপভোগ্য ফুটবল উপহার দেবে দল। ৩ পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাবে ফুটবলাররা।’‌ তবে বিপক্ষ দলকে সমীহ করছেন চার্চিল কোচ। মোহনবাগানকে সমীহ করে তাঁর আরও সংযোজন, ‘বিপক্ষে বুদ্ধিমান স্প্যানিশ কোচ আছে। ছয় ভাল বিদেশি। বাকিটা প্লাজার কাছ থেকে খোঁজ নিচ্ছি। ও কলকাতায় খেলে গিয়েছে। গত মরশুমে বাগানের বিরুদ্ধে চার্চিলের জয়ে ওর দু’‌গোল ছিল। আশা করব, এবারও প্লাজা তার পুনরাবৃত্তি ঘটাবে।’‌

বিপক্ষ দলের এই আত্মবিশ্বাস বাগান শিবিরের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে রবিবাসরীয় বিকেলে, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি সে কথা মনে মনে টের পাচ্ছেন বাগান স্প্যানিশ কোচও। তাই তিনি প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে বলে গেলেন চার্চিল ভাল প্রতিপক্ষ। আক্রমনাত্মক ভাগ ভীষণ জোরালো। অঙ্ক কষেই ওদের বিরুদ্ধে নামতে হবে।’

সুতরাং, সব মিলিয়ে রবিবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার্স লড়াই বেশ জমজমাট হতে চলেছে, তা বলাই যায়। তবে আজকের ম্যাচেও যদি ৩ পয়েন্ট সবুজ-মেরুন শিবির নষ্ট করে, তাহলে বাগান সমর্থকদের মধ্যে এক চরম অসন্তোষ সৃষ্টি হতে পারে বলেই মনে করছে বাংলার ফুটবল মহল।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...