Tuesday, April 7, 2026

আজ সঙ্গীতানুষ্ঠানে অতিথি, কাল অভিজিতের হাতে নোবেল

Date:

Share post:

ঠিক ২৪ ঘন্টা বাকি। মঙ্গলবার, ১০নভেম্বর বিকেল ৪টে। কলকাতার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে পৃথিবীর সেরা নোবেল পুরস্কার। সঙ্গে অর্থনীতিতে যৌথ নোবেল প্রাপক স্ত্রী এস্থার দুফেল আর মাইকেল ক্রেমার।

কনসার্টহুসেট। এখানেই অভিজিতের হাতে তুলে দেওয়া হবে নোবেল

হালকা ঠাণ্ডা নরওয়ের স্টকহোমে। সব পুরস্কার স্টকহোমে দেওয়া হবে। শুধু শান্তি পুরস্কার দেওয়া হবে অসলোতে। ইতিমধ্যে স্টকহোমে হাজির পৃথিবী সেরা পুরস্কার প্রাপকেরা। ১৩০ বছরের পুরনো গ্র‍্যান্ড হোটেলে থাকছেন তাঁরা। দুপুর শেষ হওয়ার আগেই এখানে সন্ধ্যা নামে। তখন নোবেল আর বড়দিনকে ঘিরে সেজে ওঠা স্টকহোম যেন আরও মায়াবী। আজ, সোমবার মূল অনুষ্ঠান মঞ্চ কনসার্টহুসেটে গানের অনুষ্ঠান উপভোগ করবেন পুরস্কার প্রাপকরা।

এই হোটেলে রয়েছেন অভিজিৎ

আর কাল এই সময়েই সুইডেনের রাজা একে একে পুরস্কার তুলে দেবেন সকলের হাতে। থাকবেন রাজপরিবারের সকলে। দেওয়া হবে স্বর্ণপদক, মানপত্র আর ৯০ লক্ষ সুইডিশ ক্রোনার। অনুষ্ঠান শেষে গ্র‍্যান্ড ডিনার। অতিথি প্রায় ১৩০০। থাকবেন পুরস্কার প্রাপকদের পরিবার। থাকবে পড়ুয়ার দল। সকলের প্রিয় মেনু তৈরি করেছেন ২০০জন সেফ!

সুইডেনের রাজা-রানি কার্ল গুস্তাফ ও রানি সিলভিয়া। এঁদের হাত থেকে পুরস্কার নেবেন অভিজিৎ

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...