Sunday, June 7, 2026

হেলমেট পড়লেই উপহার হিসেবে মিলছে পেঁয়াজ! কোথায় জানেন?

Date:

Share post:

পেঁয়াজ এখন ঘুম কেড়েছে মধ্যবিত্তের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। আকাশ ছোঁয়া দামে চোখে জল। কবে এই দাম নিয়ন্ত্রণে আসবে কেউ বলতে পারছে না। এরই মাঝে এক অভিনব উদ্যোগ নিল বর্ধমানের পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি।

অগ্নিমূল্যের বাজারে বাইক চালানোর সময় হেলমেট পড়লেই উপহার হিসেবে মিলবে পেঁয়াজ। দুর্ঘটনা নিয়ে মানুষকে সচেতন করতে এমন উদ্যোগ তাদের। হেলমেট মাথায় থাকলেই এক কেজি পিঁয়াজ বিনামুল্যে। এই অভিনব ট্রাফিক বার্তা দিল পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি।

পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচী হিসাবে বাইক চালকদের হেলমেট পরে বাইক চালানোর জন্য সচেতন করছে। যারা হেলমেট পরে বাইক চালাচ্ছেন না, তাঁদের জীবনের সুরক্ষার জন্য হেলমেট পরার কথা বলেছে এই সমিতি। পাশাপাশি যাঁরা হেলমেট পরে বাইক চালাচ্ছেন, উপহার হিসেবে তাঁদের দেওয়া হচ্ছে পেঁয়াজ।

কেজি প্রতি বাজারে পেঁয়াজের দাম এখন প্রায় ১৫০ টাকা। আর অগ্নিমূল্যের বাজারে ১ কেজি পেঁয়াজ উপহার হিসাবে পেয়ে খুশি বাইক চালকরা। তবে ট্রাফিক সচেতনতায় ক্লাবের বার্তা, শুধুমাত্র পেঁয়াজ পাওয়ার জন্য হেলমেট পরা নয়, নিজের সুরক্ষার জন্য হেলমেট পরুন।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...