Sunday, June 28, 2026

বাংলা ডাকলেই ফিরবেন যৌবনের উপবনে, আবেগাপ্লুত অভিজিৎ

Date:

Share post:

বাংলা ডাকলে ফিরে আসবেন মাটির টানে, যৌবনের উপবনে। নোবেল পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানালেন তাঁর ঘনিষ্ঠমহলে। মঙ্গলবার সুইডিশ অ্যাকাডেমির দেওয়া নোবেল পুরস্কার উঠেছে অভিজিতের হাতে। তারপরে পরিবারের পাশে সময়টা উপভোগ করেছেন বাঙালি নোবেলজয়ী। আর সেখানে বসেই তাঁর ভবিষ্যৎ, স্বপ্ন, গবেষণার কাজের ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। এসেছে ভারতের অর্থনীতির প্রসঙ্গ, বাংলার কথা। জীবনানন্দপ্রেমী বাঙালি অভিজিতের প্রায়োরিটি যে বাংলাই হবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই সুইডেনে বসে ধুতি-পাঞ্জাবিতে সজ্জিত অভিজিৎ বলেছেন বাংলায় অনেক কাজের ক্ষেত্র রয়েছে, কাজ করার সুযোগ রয়েছে। আগামী দিনে ডাকলে তিনি সানন্দে হাত বাড়িয়ে দেবেন তাঁর ভালবাসার শহরের জন্য, রাজ্যের জন্য। ঠিক যেন ষোলো আনা বাঙালির একরাশ স্বপ্ন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...