Sunday, June 28, 2026

অ্যান্টার্কটিকায় যাওয়ার পথে নিখোঁজ বিমান! তারপর যা হলো

Date:

Share post:

অ্যান্টার্কটিকায় যাওয়ার পথে ল্যাটিন আমেরিকার চিলি সেনাবাহিনীর একটি বিমান নিখোঁজ হয়ে যায়। জানা গিয়েছে, বিমানটিতে মোট ৩৮ জন যাত্রী ছিলেন।

নিখোঁজ হওয়া সি-১৩০ হারকিউলিস বিমানটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে চিলির পুন্তা অ্যারেনাস শহর থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সোয়া ঘণ্টা পরে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ২১ জন যাত্রী ও ১৭ জন ক্রু ছিলেন। অ্যান্টার্কটিকার কিং জর্জ দ্বীপে একটি সেনা ক্যাম্পে সহায়তা দেওয়ার জন্য বিমানটি রওনা হয়েছিল। বিমানের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

চিলির বিমানবাহিনীর দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭৭০ মাইল যাত্রাপথের মধ্যে ৪৫০ মাইল পর্যন্ত বিমানটির সঙ্গে যোগাযোগ ছিল কন্ট্রোল রুমের। কিন্তু সেটি ড্রেক প্যাসেজে যাওয়ার পর হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির সঙ্গে সর্বশেষ যে জায়গায় যোগাযোগ করা গেছে, সে জায়গার ছবি টুইটারে শেয়ার করেছে চিলি বিমানবাহিনী।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...