Saturday, June 20, 2026

বিজেপি জিতল, ভারত হারল, বললেন অভিষেক

Date:

Share post:

বিজেপি জিতল, ভারত হারল। রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পর ট্যুইটারে এভাবেই প্রতিক্রিয়া জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার রাতে রাজ্যসভায় সিএবি বিল পাশ হওয়ার পর তৃণমূল স্পষ্ট ভাষায় বলেছে, ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করা হচ্ছে। ভারতের বৈচিত্র‍্যের মধ্যে ঐক্যের যে বার্তা তার পরিপন্থী এই বিল। তারপরেই সাংসদ অভিষেকের এই ট্যুইট — (বিজেপি ওয়ান, ইন্ডিয়া লস্ট, সিএবি ২০১৯)। বিল পাশ নিয়ে বিজেপির উল্লাসকে কার্যত কটাক্ষ করে অভিষেক বুঝিয়ে দিয়েছেন আসলে এই বিলে হেরেছে ভারতের আত্মা, ভারতের ঐতিহ্য, ভারতের সর্বধর্ম সমন্বয়ের মন্ত্র। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন স্পষ্ট বলেছেন, মমতাদি বলেছেন, বাংলায় এনআরসি কার্যকর হবে না।

গতকাল, রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বিলের উপর জবাবি ভাষণে বাংলাকে উদ্দেশ্য করে বলেছিলেন, বাংলা সহ সারা দেশে সিএবি হবে। তার পরিপ্রেক্ষিতেই পাল্টা আজ ডেরেকের এই মন্তব্য।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...