Tuesday, June 16, 2026

১৭ ডিসেম্বর নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমারের শুনানি সর্বোচ্চ আদালতে

Date:

Share post:

নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার অন্যতম অভিযুক্ত অক্ষয় কুমার সিংয়ের প্রাণভিক্ষার আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। আগামী ১৭ ডিসেম্বর হবে শুনানি। বৃহস্পতিবার আদালতেই তরফে এমনটাই জানানো হয়েছে।

প্রসঙ্গত নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় অক্ষয় কুমার সিং সহ ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় সর্বোচ্চ আদালত। তারই পরিপ্রেক্ষিতে গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ফাঁসির নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানায় ধর্ষক অক্ষয় কুমার সিং। সেই আবেদনের শুনানি ১৭ ডিসেম্বর।

সূত্রের খবর, নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি দিতে ইতিমধ্যে তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার। জেলে পৌঁছেছে ফাঁসির দড়ি। তিহাড়ে ২ ফাঁসুড়েকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন দিল্লির কারা বিভাগের মহানির্দেশক। তবে ১৭ ডিসেম্বর আদালতে প্রাণভিক্ষার আবেদনের শুনানির দিন নির্দিষ্ট করায় তার আগে যে ফাঁসি কার্যকরের সম্ভাবনা নেই, তা একপ্রকার নিশ্চিত।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...