Sunday, May 24, 2026

হিটম্যান কিনা লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর!

Date:

Share post:

পৃথিবীখ্যাত লা লিগার ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হিটম্যান রোহিত শর্মা। লা লিগার ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় যিনি ফুটবলার না হয়েও এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। এই গর্বের মুহূর্তের কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন রোহিত। বলেছেন, ফুটবল যে আমার অস্তিত্বের মধ্যে রয়েছে তা অনেকেই জানেন। তাই লা লিগার সঙ্গে আমার যোগ বিশেষ একটা ব্যাপার। আমি সম্মানিত এবং খুশি।

 

বৃহস্পতিবার দুপুরে মুম্বইতে রোহিতকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন লা লিগার ইন্ডিয়ার ম্যানেজার হোসে আন্তোনিও কাচাজার। লা লিগার পোস্টারের সামনে ব্যাট হাতে রোহিতের ফটোসেশন করার পর তিনি বলেন, ভারতের মানুষের ফুটবলের প্রতি অগাধ আকর্ষণ। আবার ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা একটা বিরাট নাম। তাই দুইয়ের মেলবন্ধন করে আমরা খুব খুশি। লা লিগা ভারতে বাজার ধরার চেষ্টা করছে বহু বছর ধরেই। এখন এই লিগের ম্যাচ হয় ভারতীয় সময়ে। ভারতের বেশ কিছু ক্লাবের সঙ্গে তারা যুক্ত হচ্ছে। ট্রেনিং ক্যাম্পও হচ্ছে ভারতে। সেই কাজে আরও গতি আনতেই হিটম্যানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলো সংস্থা।

Related articles

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল...

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ রাজ্যের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...