Sunday, June 21, 2026

অনশন ধর্মঘট তুলে নিলেন পার্শ্বশিক্ষকরা

Date:

Share post:

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে অনশন ধর্মঘট তুলে নিলেন পার্শ্বশিক্ষকরা। বৃহস্পতিবার পার্শ্ব শিক্ষকদের পক্ষে ভগীরথ ঘোষ এবং মধুমিতা বন্দোপাধ্যায় জানান, শিক্ষামন্ত্রী আমাদের সব রকমের আশ্বাস দিয়েছেন। আমরা আলোচনায় খুশি। আমরা সরকারকে তিন মাস সময় দিলাম। এই তিন মাসের মধ্যে আমরা দেখব সরকার সমস্ত প্রতিশ্রুতি পালন করছে কি না। যদি প্রতিশ্রুতি পালন না করা হয় তাহলে আমরা ফের আন্দোলনে নামতে বাধ্য হব। বুধবার বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক হয় পার্শ্বশিক্ষকদের। সেই বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান ওদের পে স্কেল দাবি সহ যে সমস্ত বিষয়গুলি রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করা হবে, সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। আমি বলেছি ধর্মঘট তুলে নিতে। তারপরই এদিন বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়ে অনশন ধর্মঘট তুলে নেন পার্শ্ব শিক্ষকরা।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...