Sunday, June 14, 2026

গড়িয়াহাটে বৃদ্ধার ‘খুনী’ রক্তের সম্পর্কের লোকেরা?

Date:

Share post:

গড়িয়াহাটের বৃদ্ধা খুনে জড়িত পরিচিতরা। এমনকী, সন্দেহে তালিকায় প্রথম নাম তাঁর ছোট পুত্রর। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিস। সূত্রের খবর, বৃদ্ধার ছোট পুত্রের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন চলছিল। তদন্তে নেমে পুলিস জেনেছে, গড়চা রোডের বাড়িতে থাকা নিয়ে ছোট ছেলের সঙ্গে অশান্তি চলছিল তাঁর মায়ের। সেই সূত্রের ভিত্তিতেই পুলিসের নজরে বৃদ্ধার পুত্র ও পরিবারের কয়েকজন। বৃহস্পতিবার, সকাল সাড়ে আটটা নাগাদ গড়চা রোডের বাড়িতে এক মহিলা এবং তার আধঘণ্টা পরে এক যুবক যান বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এরা কারা এবং কেন এসেছিলেন? তা জানতে আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিস সূত্রে খবর, ঊর্মিলা কুমারী ঝুন্ড কে প্রথমে শ্বাসরোধ করে খুনের চেষ্টা হয়। বাধা দিলে এলোপাথাড়ি কোপানো হয়। মৃত্যু সুনিশ্চিত করতে বৃদ্ধাকে তলপেট আড়াআড়িভাবে চিরে দেওয়া হয়। তারপর ধারাল অস্ত্র দিয়ে মুণ্ডচ্ছেদ করা হয়। পুলিশ সূত্রে খবর, খুনের পর ঘটনাস্থল জল দিয়ে ধুয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে দুষ্কৃতীরা।


Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...