Monday, March 30, 2026

মানুষের ভোগান্তি বরদাস্ত নয়: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আগেই রাজ্যবাসীকে সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, সংবাদ মাধ্যমে সবাই শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। কিন্তু তা সত্ত্বেও শনিবার সকালে, জায়গায় জায়গায় বিক্ষোভ, অশান্তি দেখা দেয়। এরপরেই নিজের ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে তিনি ফের শান্তি বজায় রাখার বার্তা দেন। লেখেন “গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না”। পথ ও রেল অবরোধ না করার আহ্বান দেন তিনি। এর পাশাপাশি, মমতা জানান, “সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এনআরসি ও সিএএ হচ্ছে না। সুতরাং এনিয়ে রাজ্যবাসীর শঙ্কিত হওয়ার কারণ নেই।

আরও পড়ুন-বিক্ষোভ-যানজটে নাজেহাল পথচারীরা

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...