Saturday, June 20, 2026

“এভাবেই উঠে আসবে আগামির কৃশানুরা”, মেয়র্স কাপের উদ্বোধনে গিয়ে আশাবাদী মেয়র

Date:

Share post:

“এভাবেই উঠে আসবে আগামির কৃশানুরা”! শনিবার মোহনবাগান মাঠে মেয়র্স কাপের উদ্বোধনে গিয়ে এমনই আশা প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। স্কুলস্তর থেকে ফুটবলার তুলে আনতে হবে। তাহলে আগামী দিনে বাংলা বা ভারতে ফুটবলারের অভাব হবে না। আজ যারা খুদে, সঠিক পরিচর্যা পেলে তারাই ভবিষ্যতের তারকা হয়ে ওঠবে বলেই মনে করেন মেয়র।

প্রায় দু’বছর বন্ধ থাকার পর আইএফএ-এর উদ্যোগে ফের শুরু হলো মেয়র্স কাপ নার্সারি লিগ ফুটবল টুর্নামেন্ট। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানান, অনূর্ধ-১৩ ও ১৫, বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এবার ৯৫টি দল অংশ নিয়েছে। মোট ৫৪৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট চলবে প্রায় তিনমাস ধরে।

আইএফএ-এর পরিচালনায় হওয়া এই টুর্নামেন্টকে সফল করতে সমস্তরকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা পুরসভা। মেয়র ইন কাউন্সিল দেবাশিস কুমার জানান, তাঁরা অনেকদিন ধরেই চাইছিলেন এমন একটা উদ্যোগ নেওয়ার। কিন্তু অনেক জায়গায় দরবার করার পরেও কেউ এগিয়ে আসেনি। অবশেষে হাত বাড়িয়ে দেয়  আইএফএ। সেই কারণে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের প্রতি তাঁরা বিশেষ ভাবে কৃতজ্ঞ বলেও জানান দেবাশিস কুমার। তিনি আইএফএ-এর বর্ষীয়ান কর্তা সুব্রত দত্তকেও ধন্যবাদ জানান।

মেয়রও আইএফএ সচিবকে কুর্নিশ জানিয়েছেন। তিনি বলেন, “বাংলায় অনেক ফুটবল প্রতিভা লুকিয়ে আছে। এমন উদ্যোগে সেই প্রতিভা এবার উঠে আসবে। বড় বড় ক্লাবগুলো অনেক টাকা খরচ করে বিদেশ থেকে ফুটবলার আনে। কিন্তু আমাদের দেশেই অনেক প্রতিভা রয়েছে। ছোট থেকে তাদের সঠিকভাবে ট্রেনিং দিলে, এরাই ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে।”

মোহনবাগান মাঠে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক প্রাক্তন ফুটবল তারকা-সহ বিভিন্ন ক্লাব ও সংগঠনের কর্মকর্তারা। এছাড়াও খুদে ফুটবলারদের অভিভাবকরা গ্যালারির একটা দিক ভরিয়ে দিয়ে ছিলেন।

আরও পড়ুন-মানুষের ভোগান্তি বরদাস্ত নয়: মুখ্যমন্ত্রী

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...