Saturday, June 20, 2026

কোনা এক্সপ্রেসওয়েতে জ্বলল একের পর এক বাস, নাকাল যাত্রীরা

Date:

Share post:

সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ, বিক্ষোভ। শুক্রবার বিকেল থেকেই উলুবেড়িয়া বেলডাঙা সহ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ, স্টেশনে ভাঙচুর চালানো হয়। রাস্তায় বেরিয়ে চরম নাকাল হন যাত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে শান্তি বজায় রেখে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার আহ্বান জানান। কিন্তু শনিবার, সকাল থেকে ফের প্রতিবাদে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। হাওড়ার কোণা এক্সপ্রেসওয়ে জুড়ে বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। শুধু তাই নয়, বাস থেকে যাত্রীদের নামিয়ে পরপর ১৫টি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিন সকালে সাঁকরাইল স্টেশন সহ হাওড়ার বেশ কয়েকটি স্টেশনে ভাঙচুর চালান আন্দোলনকারীরা। কিন্তু এর জেরে সমস্যায় পড়েছেন পথচলতি মানুষ। বিভিন্ন জায়গায় হঠাৎ করে পথের মাঝখানে বাস থেকে নেমে যেতে হয়েছে তাঁদের। গন্তব্যে কীভাবে পৌঁছবেন, তার কোনও দিশা নেই। কোণা এক্সপ্রেসওয়েতে আন্দোলনের জেরে হাওড়া শহরের মধ্যে দিয়ে গাড়ি ঘুরিয়ে দিয়েছে পুলিশ। এর জেরে সংকীর্ণ রাস্তায় প্রচুর গাড়ি ঢুকে পড়ায় যানজট দেখা দিয়েছে। একই পরিস্থিতি দেখা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গাযতেও। সেখানেও বিক্ষোভকারীরা ৩৪ নম্বর জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করার জেরে গাড়ির অভিমুখ ঘুরিয়ে দিতে হয়েছে। ফলে রাস্তার যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা।

মুর্শিদাবাদের নিমতিতা, সুতি সহ বিভিন্ন অঞ্চলে বাসে ভাঙচুর চলে। এমনকী, পরীক্ষার্থীদের গাড়ি থেকে নামিয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পথচারীরা প্রশ্ন তুলেছেন সিদ্ধান্ত কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকতেই পারে কিন্তু তার জন্য রাজ্যবাসীকে নাকাল করার কারণ কী?

আরও পড়ুন-“নো এনআরসি, নো সিএএ”, হাওড়ার বিভিন্ন প্রান্তে উত্তেজনা

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...