Monday, June 22, 2026

শোভনকে নিয়ে পার্থর তাৎপর্যপূর্ণ মন্তব্য

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, কার্যত বুঝিয়ে দিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, শোভন যে দল ছেড়েছে তা তিনি লিখিতভাবে কোথাও জানাননি। তাই আমরা ধরে নিচ্ছি শোভন তৃণমূলেই আছেন। এখন দেখতে হবে তিনি কবে, কখন, কীভাবে সক্রিয় হন!

কয়েক মাস আগেই দিল্লিতে গিয়ে ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় সঙ্গে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপর জল গড়িয়েছে অনেক দূর। একের পর এক বিবাদে বিজেপি-শোভন দূরত্ব বেড়েছে। আর অন্যদিকে সিবিআই জেরার পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে ভাইফোঁটা নিতে গিয়ে ঘরমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছেন, সমঝোতার ইঙ্গিত দিয়েছেন। যদিও সক্রিয় রাজনীতিতে ফেরেননি। কাউন্সিলর এবং বিধায়ক থাকা সত্ত্বেও দলের কোনও কাজ অবশ্য তিনি করছেন না। এর মাঝেই তৃণমূল মহাসচিবের তাৎপর্যপূর্ণ বক্তব্য বুঝিয়ে দিচ্ছে দূরত্ব কমছে। শোভন আবার ঘরে ফিরছেন বান্ধবীকে নিয়েই।

আরও পড়ুন-প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই রাজ্যে আসছেন মোদি

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...